সুদানে খাদ্যসংকটে ২ কোটি মানুষ, গণহত্যার ছায়া করদোফানে
ডিসেম্বর ৭, ২০২৫, ০৩:১৯ পিএম
সুদানের মানবিক পরিস্থিতি ‘মহাপর্যায়ে’ পৌঁছেছে। দেশজুড়ে যুদ্ধে লাখ লাখ মানুষ খাদ্যাভাবে কষ্ট পাচ্ছে, আর আন্তর্জাতিক সাহায্য পৌঁছাতে পারছে না, এমনই হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
ডব্লিউএফপি-এর উপ-নির্বাহী পরিচালক কার্ল স্কাউ বলেন, তারা বর্তমানে দেশজুড়ে ৫ মিলিয়ন মানুষের কাছে সাহায্য পৌঁছে দিচ্ছে, যার মধ্যে ২ মিলিয়ন মানুষ কঠিন অবস্থায় থাকা এলাকায়।...