মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
মার্চ ২, ২০২৬, ০৭:৪৩ পিএম
রাজধানীর মোহাম্মদপুর এলাকার হুমায়ুন রোডে একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আটজন দগ্ধ হয়েছেন।
সোমবার (২ মার্চ) বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন: রেহানা বাদল (২৩), তারেক রহমান (২৩), মোহাম্মদ মনা (৪০), মোহাম্মদ ইরফান (১৮), মোহাম্মদ আজাদ (৫৫), মো. মিরাজ (৩৬), মো. আকাশ (২৫) ও মো. জনি (৩৫)।
দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার...