চামড়ার দামে ধস, রাজশাহীতে বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা
জুন ১, ২০২৬, ০১:৫৯ পিএম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণনে রাজশাহীর বিভিন্ন এলাকায় ব্যাপক কর্মযজ্ঞ চললেও বাজারে চামড়ার দরপতনে হতাশ ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত মূল্য ঘোষণা করা হলেও মাঠপর্যায়ে তার প্রতিফলন না থাকায় মৌসুমি সংগ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন।
সংশ্লিষ্টরা বলছেন, কার্যকর তদারকির অভাবে চামড়ার বাজারে দীর্ঘদিনের...