১ মাসে বিজিবির অভিযানে ১৫৫ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
জানুয়ারি ১২, ২০২৬, ০৯:১৮ পিএম
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ডিসেম্বর মাসে দেশের সীমান্ত ও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫৫ কোটি ৫৯ লাখ ১১ হাজার টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে। বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
জব্দকৃত পণ্যগুলির মধ্যে রয়েছে: স্বর্ণ, শাড়ি, থ্রি-পিস, শার্ট-পিস, চাদর, কম্বল, তৈরি পোশাক,...