বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ খসড়া বিষয়ে পরামর্শ সভা
নভেম্বর ১১, ২০২৫, ১০:৪৯ পিএম
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ (PTD)-এর উদ্যোগে আজ রাজধানীর বিটিসিএল প্রধান কার্যালয়ে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ খসড়া বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যবের উপস্থিতিতে এক অংশীজন পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রতিনিধিত্ব করেছে: ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি...