রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গোলাবারুদসহ আটক ৭
মে ৫, ২০২৬, ০৬:৪৮ পিএম
কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ধলিরছড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জামসহ একটি সংঘবদ্ধ চক্রের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া।
আটককৃতরা হলেন- আমির হোসেন (কালাবাঁশি), হেলাল উদ্দিন, আবুল কাশেম, মো. আলমগীর, শফিউল করিম, সুবাস ওরফে শুভ...