সাংবাদিকের বিরুদ্ধে মামলায় ডিআরইউর নিন্দা
মার্চ ১০, ২০২৬, ১১:২৮ পিএম
একটি ঘটনা অনুসন্ধান করে ভিডিও ডকুমেন্টারি প্রকাশ করায় সাংবাদিক মো. মিজানুর রহমানের (মাসুম মিজান) বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
সংগঠনটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক যৌথ বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে ডিআরইউ নেতারা বলেন, জনস্বার্থে...