পিরোজপুরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
জানুয়ারি ২৯, ২০২৬, ১০:৩৩ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছেড়ে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার দুই শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ইন্দুরকানী সদর ইউনিয়নের মিলবাড়ি এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
যোগদানকৃত নেতাকর্মীরা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তারা একটি আদর্শিক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমূলক রাজনৈতিক প্ল্যাটফর্মের সন্ধানে ছিলেন।...