অসময়ে যমুনার ভাঙনে সড়ক, বসতবাড়ি, ফসলি জমি নদীগর্ভে বিলীন
মার্চ ১৩, ২০২৬, ০৩:৫৫ পিএম
জামালপুরের দেওয়ানগঞ্জে অসময়ে যমুনা নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনে যমুনার ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে দেওয়ানগঞ্জ-খোলাবাড়ী সড়কের হুদার মোড়ের অন্তত ৪০০ মিটার। এ ছাড়াও চর ডাকাতিয়া পাড়া ও হাজারি গ্রামের বসতবাড়ি ও ফসলি জমি ভাঙছে প্রতিনিয়ত। ভাঙনঝুঁকিতে রয়েছে বাহাদুরাবাদ নৌ-থানা, চর মাগুরিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, খোলাবাড়ি...