যথাযথ মর্যাদায় ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
ডিসেম্বর ১৪, ২০২৫, ১০:৫৪ এএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোক র্যালি, নীরবতা পালন এবং স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এবং আবাসিক হলগুলোতে জাতীয় ও কালো পতাকা উত্তোলন...