× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ১০:৫৪ এএম

যথাযথ মর্যাদায় ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ১০:৫৪ এএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি, নীরবতা পালন এবং স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এবং আবাসিক হলগুলোতে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।

প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং কালো পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক।

পতাকা উত্তোলনের পর প্রশাসনের নেতাদের উপস্থিতিতে একটি শোক র‍্যালি বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হল, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন অংশগ্রহণ করে।

র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিসৌধের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এরপর একে একে জিয়া পরিষদ, ইউট্যাব, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, ৩৬টি বিভাগ, আবাসিক হল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্র ইউনিয়ন এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!