বিজয় দিবস নিয়ে ‘অশ্লীল মন্তব্য’ ঢাবিতে পিনাকী-ইলিয়াসের কুশপুত্তলিকা দাহ
ডিসেম্বর ১১, ২০২৫, ০২:০৪ এএম
মহান বিজয় দিবসকে ঘিরে ‘অশ্লীল মন্তব্য’ ও ‘কটূক্তির’ প্রতিবাদ জানাতে ইউটিউবার ইলিয়াস হোসেন ও পিনাকী ভট্টাচার্যের কুশপুত্তলিকা দাহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন—‘পিনাকীর দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘ইলিয়াসের দুই গালে, জুতা...