× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০৯:৫২ পিএম

ঈদে ট্রেন ও বাসের ভাড়া অর্ধেক করার আহ্বান পিনাকীর

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০৯:৫২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদ উপলক্ষে ট্রেন ও সরকারি বাসের ভাড়া ৫০ শতাংশ কমিয়ে দেওয়ার প্রস্তাব করেছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রস্তাব দেন।

ফেসবুক পোস্টে পিনাকী বলেন, ‘ঈদ উপলক্ষে ট্রেন ও সরকারি বাসের ভাড়া ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হোক। এ সময়টা কার্যকর থাকবে ঈদের সাত দিন আগে থেকে তিন দিন আগ পর্যন্ত। মোট চার দিন।’

এ পোস্টে তিনি আরও বলেন, ‘পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত ট্রেন দূরপাল্লায় যুক্ত করা হোক। রেল বিভাগের হাতে যা সামর্থ্য আছে, তার পুরোটাই নিয়োগ করা হোক। বিআরটিসির বাস সবগুলো বিশেষ ব্যবস্থায় দূরপাল্লার যাত্রী পরিবহনে নিয়োগ করা হোক। প্রয়োজনে সরকার গাড়ি রিকুইজিশন করুক।’

পিনাকী বলেন, ‘ঈদে বাড়ি ফেরাটা যেন আনন্দময় হয়। ফেরত আসার সময়ে এ ব্যবস্থার দরকার নেই। যাওয়ার সময়েই দুর্বিষহ অবস্থা তৈরি হয়।’

শেষে সরকারে প্রতি আহ্বান রেখে তিনি বলেন, আশা করি সরকার এই প্রস্তাব ভেবে দেখবেন।

আরবি/জেডি

Link copied!