যেমন থাকবে ঈদে আবহাওয়া
মে ২২, ২০২৬, ১১:২৯ এএম
দেশজুড়ে ভ্যাপসা গরমে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। বর্তমানে দেশের অন্তত ১১টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো- রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুর।
এসব অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। আর্দ্রতা বেশি থাকায় গরম আরও তীব্র...