× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৯:৪৫ এএম

ঈদের ছুটিতে যে সময়ে চলবে মেট্রোরেল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৯:৪৫ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল আজহার দিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। এ ছাড়া ঈদের ছুটিতে বাকি দিনগুলোতে বিশেষ সময়সূচিতে চলাচল করবে।

বৃহস্পতিবার (২১ মে) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (জনসংযোগ) আহসান উল্লাহ শরীফী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঈদের ছুটির দিনগুলোতে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে যাবে। এছাড়া উত্তরা উত্তর থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে আর মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।

ট্রেন চলাচলের হেডওয়ে বা বিরতি কমপক্ষে ১২ মিনিট থেকে সর্বোচ্চ ১৫ মিনিট থাকবে। প্রতিদিন প্রায় ১৪০টি ট্রিপ চালানো হবে এবং ৭টি ট্রেন সেট চলাচল করবে। তবে যাত্রীচাপের ওপর ভিত্তি করে ট্রিপ সংখ্যা বাড়ানো বা কমানো হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সিংগেল জার্নি টিকিট কেনা যাবে। একইসঙ্গে এমআরটি ও র‍্যাপিড পাস টপআপ সুবিধাও চালু থাকবে। তবে শুক্রবার উত্তরা উত্তর স্টেশন থেকে বেলা ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশন থেকে বেলা ৩টা ৫ মিনিট থেকে সিংগেল জার্নি টিকিট বিক্রি শুরু হবে।

Link copied!