শিক্ষার্থীদের জন্য মেট্রোসহ সব রেলে ২৫ শতাংশ ভাড়া ছাড় দেবে সরকার
মার্চ ৩, ২০২৬, ০৫:২৭ পিএম
মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনে ভ্রমণে শিক্ষার্থীরা ২৫ শতাংশ ভাড়া ছাড় পাবেন বলে ঘোষণা দিয়েছে সরকার। শিক্ষার্থীদের পাশাপাশি প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীরাও এই সুবিধা পাবেন।
মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি।
মন্ত্রী জানান, যেসব নাগরিকের বয়স ৬৫ বছর বা তার বেশি,...