× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৪:৪৪ পিএম

ঈদে চাঁদাবাজি ঠেকাতে হটলাইন চালু করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৪:৪৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশের সব পশুর হাটে নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, কোরবানির পশুর হাটগুলোতে আনসার সদস্য মোতায়েন থাকবে এবং চাঁদাবাজি রোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে।

মঙ্গলবার (১২ মে) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় চাঁদাবাজির অভিযোগ জানাতে ১৬৬১১৩ নম্বরে হটলাইনে যোগাযোগ করার আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে সারা দেশের নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। ঈদুল আজহার আগে ও পরে সাত দিন পুলিশ সদরদপ্তরে বিশেষ মনিটরিং সেল চালু থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫টি এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১টি পশুর হাট বসবে বলেও জানান তিনি।

কোরবানির পশুর চামড়া সংরক্ষণ সহজ করতে সরকার বিনামূল্যে লবণ সরবরাহের উদ্যোগ নিয়েছে। এ খাতে ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

এ ছাড়া ঈদের আগেই পোশাকশ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে বিজিএমইএ ও বিকেএমইএ সম্মতি দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সম্প্রতি বাজারে পণ্যের দাম বৃদ্ধির পেছনে চাঁদাবাজিকে দায়ী করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান যে মন্তব্য করেছেন, সে প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোথাও চাঁদাবাজির নির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, গত ৩০ এপ্রিল থেকে দেশব্যাপী চাঁদাবাজ, সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। বিশেষ করে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে জোর দেওয়া হয়েছে। এ অভিযানের অগ্রগতি নিয়মিতভাবে পুলিশ সদরদপ্তর, ডিএমপি ও জেলা পুলিশ সুপারদের কাছে জমা দেওয়ার নির্দেশনাও রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!