× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০১:২২ পিএম

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা যখন পাবেন উৎসব ভাতা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০১:২২ পিএম

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি)। ছবি : সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি)। ছবি : সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আসন্ন ঈদুল আজহার উৎসব ভাতার প্রস্তাব পাঠানো হলেও সেটি এখনো অনুমোদন হয়নি। আগামী সপ্তাহে এ সংক্রান্ত অনুমোদন দেওয়া হতে পারে বলে জানা গেছে।

সোমবার (১১ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

তাদের তথ্য অনুযায়ী, ঈদুল আজহার উৎসব ভাতার জন্য ৩ লাখ ৮৭ হাজারের বেশি শিক্ষক-কর্মচারীর ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে এটি এখনো অনুমোদিত হয়নি। অনুমোদনের পর জিও (GO) জারি হবে। এরপর আইবাসে (iBAS++) পাঠানো হবে।

মাউশি জানায়, ঈদ বোনাস নিয়ে এখনো জিও জারি হয়নি। তবে শিক্ষক-কর্মচারীরা ঈদের আগেই উৎসব ভাতা পাবেন।

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব প্রতিষ্ঠানপ্রধানরা পাঠান। অনলাইনে বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিতভাবে প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। ফলে বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হয়েছে।

Link copied!