বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু, পারাপার হচ্ছেন পাসপোর্টযাত্রীরা
এপ্রিল ৩০, ২০২৬, ০৫:২৫ পিএম
তিন দিন বন্ধ থাকার পর বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। সেই সঙ্গে স্বাভাবিক হয়েছে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রীদের পারাপার।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকেই আমদানি পণ্য নিয়ে ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরে আসছে। অপরদিকে বেনাপোল থেকে...