× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০১:৩৫ এএম

পেট্রাপোলে যাত্রীসেবার নামে বাড়তি ফি আদায় করছে ভারত

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০১:৩৫ এএম

পেট্রাপোল স্থলবন্দরে যাত্রীদের কাছ থেকে বাড়তি ফি আদায়ের রশিদ। ছবি : রূপালী বাংলাদেশ

পেট্রাপোল স্থলবন্দরে যাত্রীদের কাছ থেকে বাড়তি ফি আদায়ের রশিদ। ছবি : রূপালী বাংলাদেশ

নতুন বছরের প্রথম দিন থেকেই ভারত-বাংলাদেশ স্থলপথে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীদের বাড়তি খরচ গুনতে হচ্ছে। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকে বেনাপোল–পেট্রাপোল স্থলবন্দর ব্যবহারকারী যাত্রীদের কাছ থেকে ভারতীয় কর্তৃপক্ষ ২০০ থেকে ৫০০ রুপি ‘প্যাসেঞ্জার ইউজার চার্জ’ (পিইউসি) আদায় শুরু করেছে।

ভারত সরকারের ল্যান্ড পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (এলপিএআই)-এর সিদ্ধান্ত অনুযায়ী গত ৩০ ডিসেম্বর ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) পেট্রাপোলের ব্যবস্থাপক কামলেশ সাইনির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনা অনুযায়ী, জিএসটিসহ নির্ধারিত যাত্রীসেবা ফি হিসেবে ভারত ও বাংলাদেশসহ প্রতিবেশী দেশের নাগরিকদের কাছ থেকে ২০০ রুপি আদায় করা হচ্ছে। তৃতীয় দেশের নাগরিকদের ক্ষেত্রে এ ফি ৫০০ রুপি বা ৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। তবে ১০ বছরের কম বয়সী শিশুদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৫০ রুপি। পাশাপাশি ভারত সরকারের তালিকাভুক্ত কিছু সরকারি সংস্থা ও কর্তৃপক্ষকে এ চার্জ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ভারতীয় কর্তৃপক্ষ জানায়, আধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনে আন্তর্জাতিক যাত্রীসেবা আরও উন্নত ও গতিশীল করতেই এই চার্জ চালু করা হয়েছে।

এদিকে যাত্রীদের ভোগান্তি কমাতে চালু করা হয়েছে ডিজিটাল বুকিং ব্যবস্থা। যাত্রীরা ‘ল্যান্ডপোর্টস’ ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে মোবাইল নম্বর কিংবা ই-মেইল ঠিকানা ব্যবহার করে লগইন করে স্লট বুক করতে পারবেন। অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় প্ল্যাটফর্মেই এ অ্যাপ ব্যবহারের সুযোগ থাকবে। এ ছাড়া কিউআর কোড স্ক্যানের মাধ্যমেও রেজিস্ট্রেশনের সুবিধা রাখা হয়েছে।

তবে নতুন এ সিদ্ধান্তে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের সামনে ভারতগামী যাত্রী আব্দুর রহিম বলেন, নতুন বছরের শুরুতেই পেট্রাপোল বন্দরে নতুন করে ফি আরোপ করায় পাসপোর্ট যাত্রীদের আর্থিক চাপ বেড়েছে। এর আগে বাংলাদেশ সরকার দফায় দফায় ট্রাভেল ট্যাক্স বাড়িয়ে সর্বশেষ যাত্রীপ্রতি এক হাজার টাকা এবং পোর্ট ফি ৫৬ টাকা নির্ধারণ করেছে। এর ওপর ভারত সরকারের ২০০ রুপি চার্জ বিশেষ করে অসুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে।

আরেক যাত্রী রোমানা বলেন, নতুন বছরে ভিসা জটিলতা নিরসন ও যাতায়াত স্বাভাবিক হওয়ার আশা ছিল। কিন্তু তার পরিবর্তে নতুন করে ফি আরোপে হতাশা বেড়েছে। ১ জানুয়ারি থেকে এ চার্জ কার্যকর হওয়ায় স্থলপথে যাতায়াতকারী সব যাত্রীকেই এখন অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ফারহাদ হোসেন বলেন, ভারতীয় ল্যান্ড পোর্টস অথরিটি পেট্রাপোল বন্দরে যাত্রীদের কাছ থেকে নতুন করে ‘প্যাসেঞ্জার ইউজার চার্জ’ আদায় করছে—এমন তথ্য যাত্রীদের কাছ থেকে পাওয়া গেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!