বেনাপোল বন্দরে পানিতে তলিয়েছে কোটি কোটি টাকার আমদানিকৃত পণ্য
জুলাই ১১, ২০২৬, ০২:২৬ এএম
একদিনের টানা বর্ষণে বেনাপোল বন্দরের বিভিন্ন শেডে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোটি কোটি টাকার পণ্য হাঁটু পানিতে ভাসছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন আমদানিকারকরা।
বন্দর ব্যবহারকারীরা বলছেন, দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে শেড, ইয়ার্ডসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হলেও নাজুক ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টি হলেই শত শত কোটি টাকার আমদানিকৃত মালামাল পানিতে তলিয়ে যায়।...