× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ১০:৩৬ পিএম

স্বাধীনতা দিবসে বেনাপোল বন্দরে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ১০:৩৬ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার (২৬ মার্চ) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রম। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

শনিবার থেকে চালু হবে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী রোববার (২৯ মার্চ) সকাল থেকে পুনরায় বন্দর ও কাস্টমসের কার্যক্রম চালু হবে।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, মহান স্বাধীনতা দিবসে সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টদের মৌখিকভাবে জানানো হয়েছে। তবে ওই দিন যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) ও উপ-সচিব মো. শামীম হোসেন বলেন, বৃহস্পতিবার মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি ছুটি এবং শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। শনিবারও সাপ্তাহিক ছুটির কারণে টানা তিন দিন বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে শনিবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাখাওয়াত হোসেন জানান, স্বাধীনতা দিবসের ছুটিতে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!