রাজশাহীতে ফেনসিডিলসহ ২ কারবারি গ্রেপ্তার, অস্ত্র-ককটেল উদ্ধার
এপ্রিল ৫, ২০২৬, ১২:৪৯ পিএম
রাজশাহীর চারঘাটে পৃথক অভিযান চালিয়ে ৩৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। এ ছাড়া একই এলাকায় অপর এক অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল ও দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে চারঘাট থানার ইউসুফপুর ও মোক্তারপুর এলাকায় এই অভিযান দুটি পরিচালিত হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের...