× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ০৫:২৬ পিএম

বাংলাদেশে পাচারের জন্যই ফেনসিডিল বানায় ভারত: স্বরাষ্ট্র উপদেষ্টা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ০৫:২৬ পিএম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি- সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি- সংগৃহীত

বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই ভারত ফেনসিডিল তৈরি করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৫ জুন) দুপুরে সচিবালয়ে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর মানোন্নয়নে সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশে মাদক প্রবেশের প্রধান উৎস হলো ভারত ও মিয়ানমার। বাংলাদেশে পাচারের জন্যই ভারত ফেনসিডিল উৎপাদন করে। আর মিয়ানমার সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি ইয়াবা প্রবেশ করে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে এখনো দুটি বড় সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, একটি হলো দুর্নীতি, অন্যটি মাদক। এই দুটি সমস্যার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

জাহাঙ্গীর আলম বলেন, ‘সীমান্তে মাদক চোরাচালান রোধে ভারত ও মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও অভিযান আরও কঠোরভাবে পরিচালনা করা হচ্ছে।’

Link copied!