প্রবাসী-ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতেই বিমানের বোয়িং কেনা : সিইও
জানুয়ারি ১৮, ২০২৬, ০১:৩৩ পিএম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. সাফিকুর রহমান বলেছেন, প্রবাসী ও ব্যবসায়িক প্রয়োজনের ভিত্তিতেই ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে বহরের সামঞ্জস্যতা, রক্ষণাবেক্ষণ সহায়তা, অর্থায়নের বিকল্প, সরবরাহ সূচি এবং দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিয়ে বিস্তারিত মূল্যায়ন করা...