শাহজালাল বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী ৯৭২ ফ্লাইট বাতিল
এপ্রিল ৬, ২০২৬, ০৫:০৪ পিএম
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির প্রভাবে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯৭২টি ফ্লাইট বাতিল হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রের তথ্য অনুযায়ী, যুদ্ধের কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ...