গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ কংগ্রেসে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে ড. সবুর
জুন ৩, ২০২৫, ০৬:১২ পিএম
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপলিসে ২ জুন থেকে চার দিনব্যাপী ‘গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ কংগ্রেস-২০২৫’ শুরু হয়েছে। এবারের আয়োজনে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের ২০ সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করছে, যার নেতৃত্ব দিচ্ছেন গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ নেটওয়ার্ক (GEN) বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খান।
প্রতিনিধিদলে রয়েছেন বাংলাদেশের উদ্যোক্তা ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, আর্থিক খাতের...