সাতক্ষীরায় বৈছাআর ১২ নেতার ছাত্রদলে যোগদান
ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৪:৩০ পিএম
সাতক্ষীরার পাটকেলঘাটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২ জন নেতা ছাত্রদলে যোগদান করেছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় পাটকেলঘাটা বিএনপির দলীয় কার্যালয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পাটকেলঘাটা ছাত্রদলের আহ্বায়ক রিজভী আহমেদ জানান, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শহীদ ও আহত সেলের খুলনা বিভাগীয় সহ-সমন্বয়ক রাকিবুল ইসলামের নেতৃত্বে পাটকেলঘাটা থানার আহ্বায়ক রুবেল হোসেন, সদস্য সচিব...