ফুলবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
জুন ২৯, ২০২৬, ০৬:৩৭ পিএম
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এক দিনের ব্যবধানে তিন গ্রামে মাদক কারবারিদের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলছে, মাদকসহ আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। যারা মাদক মামলার আসামি হিসেবে আদালতে নিয়মিত হাজিরা দিচ্ছেন, তাদের কোনো আইনে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।
রোববার (২৮ জুন) রাতে ফুলবাড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খালপাড়,...