ঝিনাইদহে বেপরোয়া মাটিখেকোরা
মার্চ ৩, ২০২৬, ১০:৪৮ এএম
ঝিনাইদহে বেপরোয়া হয়ে উঠেছে মাটিখেকোরা। জেলার ছয়টি উপজেলায় একই চিত্র। দিনের আলোর চেয়ে রাতের অন্ধকারেই বেশি বেপরোয়া হয়ে ওঠে তারা। জেলা প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দণ্ড দেওয়া হচ্ছে। দণ্ডের পর যেন আরও বেশি লাগামহীন হয়ে ওঠে এরা।
ইউনিয়ন ভূমি কর্মকর্তা, পুলিশ, সাংবাদিকসহ স্থানীয় নেতাদের ম্যানেজ করে রাতের আঁধারে পানি উন্নয়ন...