× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৩:৪৬ পিএম

ইটভাটার কালো ধোঁয়ায় ঝলসে যাচ্ছে ফসল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৩:৪৬ পিএম

ইটভাটার কালো ধোঁয়ায় পুড়ে যাচ্ছে কৃষকদের স্বপ্নের ধানখেত। ছবি : রূপালী বাংলাদেশ

ইটভাটার কালো ধোঁয়ায় পুড়ে যাচ্ছে কৃষকদের স্বপ্নের ধানখেত। ছবি : রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কৃষি জমির পাশে নিয়ম-নীতি উপেক্ষা করে স্থাপিত অবৈধ ইটভাটার কালো ধোঁয়ায় পুড়ে যাচ্ছে কৃষকদের স্বপ্নের ধানখেত। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষক ও বর্গাচাষিরা।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা যায়, উপজেলার তাড়াশ নিমগাছি আঞ্চলিক সড়কের পাশে দেশিগ্রাম ইউনিয়নের চন্ডিভোগ এলাকায় বিস্তীর্ণ ধানখেতের ক্ষতিগ্রস্ত চিত্র। সেখানে এস.এম ব্রিকস ও সাদিয়া ইটভাটার নির্গত ধোঁয়ার কারণে প্রায় ১০০ বিঘা জমির আধাপাকা ধান নষ্ট হয়ে যাচ্ছে।

এদিকে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা জানান, ইটভাটার কালো ধোঁয়ার প্রভাবে ধানগাছের পাতা লালচে হয়ে শুকিয়ে যাচ্ছে। নতুন ধানের ছড়ায় সাদা ও চিটা দেখা দিয়েছে। যে ধানগুলো আর এক সপ্তাহের মধ্যে পাকার কথা ছিল, তার আগেই ধোঁয়ার কারণে পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে।

তারা আরও বলেন, কৃষি জমির পাশে অবৈধভাবে ইটভাটা স্থাপনের পর থেকেই প্রতি বছর একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। ধান ছাড়াও বিভিন্ন ফসল ও শাকসবজির ওপরও এর বিরূপ প্রভাব পড়ছে। তবে চলতি মৌসুমে ধানের ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্ত বলেন, ইটভাটায় কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) ব্যবহারের কারণে জমি অনুর্বর হয়ে পড়ছে। যা ভবিষ্যতে ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান জানান, বিষয়টি জানা ছিল না। কৃষি বিভাগের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা শিগগিরই গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!