ধর্ম নয় মেধাই হবে বাংলাদেশের পরিচয় : তারেক রহমান
ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৪:৩৯ পিএম
বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়—আশা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনাজপুরে এক নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে ধর্মের ভিত্তিতে কেউ বৈষম্যের শিকার হবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সব নাগরিক মেধা ও যোগ্যতার ভিত্তিতে সমান সুযোগ...