× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৯:৪০ পিএম

রংপুর বিভাগ সাংবাদিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৯:৪০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার আয়োজনে (আরডিজেএ) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে রংপুর বিভাগের ৮টি জেলার ঢাকায় অবস্থানরত সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বাতেন বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমরুল কাওসার ইমন। এ সময় আরডিজেএর অর্থ সম্পাদক কাদের বাবু, সাংগঠনিক সম্পাদক গোলেনুর খাতুন রূপা, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম খানসহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ) সাবেক সভাপতি মুফদি আহমেদ, কেরামত উল্লাহ বিপ্লব, মাকসুদার রহমান মাকছুদ, তোফাজ্জল হোসেন, মর্তুজা হায়দার লিটন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, মতলু মল্লিকসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে সরকারকে সব সময় আন্তরিক হতে হবে। সেই সঙ্গে গঠনমূলক সমালোচনার মাধ্যমে দুর্নীতি ও অনিয়মের চিত্রগুলো সাধারণ মানুষের সামনে আরও বেশি তুলে ধরতে হবে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!