সেনাবাহিনীকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান রেজা পাহলভির
জানুয়ারি ১৪, ২০২৬, ১২:৩৮ পিএম
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে দেশটির সেনাবাহিনীকে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে পাহলভি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ইরানের পরিস্থিতি এখন শুধু আলোচনার বিষয় নয়, তা বাস্তব পদক্ষেপে রূপ নিচ্ছে।
পোস্টে রেজা পাহলভি ইরানের জনগণকে ‘আমার স্বদেশবাসী’ বলে সম্বোধন করেন। তিনি বলেন, বিশ্বের মানুষ ইরানের বিক্ষোভকারীদের...