× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ১২:৩৮ পিএম

সেনাবাহিনীকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান রেজা পাহলভির

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ১২:৩৮ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে দেশটির সেনাবাহিনীকে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে পাহলভি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ইরানের পরিস্থিতি এখন শুধু আলোচনার বিষয় নয়, তা বাস্তব পদক্ষেপে রূপ নিচ্ছে।

পোস্টে রেজা পাহলভি ইরানের জনগণকে ‘আমার স্বদেশবাসী’ বলে সম্বোধন করেন। তিনি বলেন, বিশ্বের মানুষ ইরানের বিক্ষোভকারীদের সাহস দেখেছে এবং তাদের কণ্ঠ শুনেছে। তিনি বিক্ষোভকারীদের সতর্ক করে বলেন, কর্তৃপক্ষ যেন স্বাভাবিক জীবন ফিরে এসেছে—এমন একটি ভ্রান্ত ধারণা (বাস্তব নয় এমন চিত্র) তৈরি করতে না পারে।

রেজা পাহলভি একই সঙ্গে ইরানের সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশে সরাসরি বার্তা দেন। তিনি সেনাদের বলেন, তারা যেন নিজেদের ধর্মভিত্তিক শাসনব্যবস্থার সেবক হিসেবে না দেখে দেশের জনগণের রক্ষক হিসেবে ভাবেন। বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি লেখেন, তাদের হাতে সময় খুব বেশি নেই এবং এখনই সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি।

১৯৬০ সালে তেহরানে জন্ম নেওয়া রেজা পাহলভি ছিলেন ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির জ্যেষ্ঠ পুত্র। শৈশবেই তাকে যুবরাজ ঘোষণা করা হয়। তবে ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্রের পতনের পর তার সিংহাসনে বসার সম্ভাবনা শেষ হয়ে যায়। এর পর থেকে তিনি স্ত্রী ও তিন কন্যাকে নিয়ে যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবন কাটাচ্ছেন।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, চলমান বিক্ষোভে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য রাষ্ট্রীয়ভাবে বড় পরিসরে জানাজা অনুষ্ঠিত হবে। আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম জানায়, বুধবার তেহরান বিশ্ববিদ্যালয়ে প্রথম এই জানাজা অনুষ্ঠিত হবে। আগামী কয়েক দিনে আরও জানাজা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!