× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৩:২৮ পিএম

ফের বিক্ষোভের আহ্বান রেজা পাহলভির, সাড়া মেলেনি এবার

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৩:২৮ পিএম

রেজা পাহলভি। ছবি : রয়টার্স

রেজা পাহলভি। ছবি : রয়টার্স

ইরানের সাধারণ মানুষকে আবারও বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছিলেন দেশটির নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। তবে তার এ আহ্বানে এবার সাড়া দেয়নি মানুষ।

যুক্তরাষ্ট্রে বসবাসরত রেজা পাহলভি শনিবার থেকে সোমবার পর্যন্ত টানা বিক্ষোভের ডাক দেন। কিন্তু শনিবার সন্ধ্যার পর রাজধানী তেহরানসহ অন্যান্য জায়গায় কোনো বিক্ষোভ হয়নি।

গত মাসের শেষ দিকে ইরানে যখন এ বিক্ষোভ শুরু হয় এবং গত ৭ ও ৮ জানুয়ারি এটি সহিংস আকার ধারণ করে। ওই সময় আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার শঙ্কা দেখা দেয়।

রেজা পাহলভি তখন প্রচার করতে থাকেন যদি সরকার পতন হয় তাহলে তিনি ট্রানজিশনাল নেতার দায়িত্ব নেবেন। বিদেশে বসবাসরত ইরানিদের মধ্যে তিনি সমর্থন পেয়েছিলেন।

তবে ইরানের ভেতর তার প্রভাবের বিষয়টি নিয়ে সন্দেহ আছে। কেউ কেউ তাকে সমর্থন জানালেও অনেকে চান না আবারও রাজতন্ত্র ফিরে আসুক।

এদিকে তার সর্বশেষ ডাকে সাধারণ মানুষের সাড়া না দেওয়ার বিষয়টি নির্দেশ করছে, কঠোর দমননীতির কারণে বিক্ষোভকারীরা বিক্ষোভ থেকে সরে এসেছেন এবং সরকার সফলভাবে এটি দমন করেছে। রেজা পাহলভি ইরানের সরকার পতনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানানো সত্ত্বেও বিক্ষোভ দমনে সফল হয়েছে খামেনির সরকার।

রূপালী বাংলাদেশ

Link copied!