দীর্ঘদিন পর সোনালিয়া-করটিয়া রেলস্টেশনের উদ্বোধন
ডিসেম্বর ২০, ২০২৫, ০১:৫৩ পিএম
দীর্ঘ প্রতীক্ষার পর টাঙ্গাইলের সোনালিয়া-করটিয়া রেলস্টেশন উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে ট্রেনে উঠে ফিতা কেটে ও সবুজ পতাকা নাড়িয়ে স্টেশনটির উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন।
এ সময় রেলওয়ে পাকশী বিভাগের ব্যবস্থাপক লিয়াকত আলী খান শরিফ, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুন্ডু, করটিয়ার জমিদার ও সাবেক সংসদ সদস্য...