যুক্তরাষ্ট্রে ট্রেনের বগিতে মিলল ৬ লাশ
মে ১১, ২০২৬, ০৪:২৬ পিএম
যুক্তরাষ্ট্রের টেক্সাসের লারেডোতে একটি ট্রেনের মালবাহী বগির ভেতর থেকে ছয়টি লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১০ মে) লাশগুলো উদ্ধার করা হয় বলে জানায় কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, তাপপ্রবাহের কারণে তাদের মৃত্যু হতে পারে।
ইউনিয়ন প্যাসিফিকের মুখপাত্র ড্যারিল বিয়োরাস ‘দ্য পোস্ট’কে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘এই ঘটনায় ইউনিয়ন প্যাসিফিক মর্মাহত...