দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গরুর মাংসসহ বিভিন্ন খাদ্যপণ্যে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের
নভেম্বর ১৫, ২০২৫, ১২:৩৭ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গরুর মাংস, টমেটো, কলাসহ নিত্যপ্রয়োজনীয় কয়েক ডজন খাদ্যপণ্যের ওপর আরোপিত আমদানি শুল্ক প্রত্যাহার করেছেন। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি ঠেকাতে শুক্রবার (১৫ নভেম্বর) তিনি এ পদক্ষেপ নিয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত থেকেই নতুন এ শুল্কছাড় কার্যকর হয়েছে। এটিকে ট্রাম্পের শুল্কনীতিতে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। কারণ, দীর্ঘ সময় ধরে তিনি দাবি...