শেরপুরে নববধূর অটোরিকশা থামিয়ে স্বর্ণালংকার ছিনতাই
ডিসেম্বর ২৮, ২০২৫, ০৮:২২ এএম
বৌভাত শেষে বাবার বাড়ি ফেরার পথে নববধূর অটোরিকশা থামিয়ে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গণই ভরুয়াপাড়া মসজিদের সামনে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, শনিবার (২৭ ডিসেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্যমতে, ভাতশালা ইউনিয়নের বয়ড়া এলাকার আজহার আলীর কন্যা আলমিনার সঙ্গে পাকুরিয়া ইউনিয়নের গণই ভরুয়াপাড়া...