খাদ্যের সন্ধানে সাতক্ষীরার লোকালয়ে হনুমান
ডিসেম্বর ৬, ২০২৫, ০৩:২৯ পিএম
সাতক্ষীরার তালা উপজেলা সদরের বিভিন্ন এলাকায় খাদ্যের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে একদল কালোমুখো হনুমান। গত দুদিন ধরে ওই এলাকার বিভিন্ন বাড়ির ছাদ, দোকান ও বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে হনুমানগুলো দেখা যাচ্ছে। ওই দলে অন্তত ১০ থেকে ১২টি হনুমান রয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে ও আগের দিন বিকেলে তালা উপশহরের বিভিন্ন গাছে, বাড়ির...