× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ১০:২৯ এএম

ঢাকার বাতাস আজ সহনীয়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ১০:২৯ এএম

ঢাকার আবহাওয়া। ছবি : সংগৃহীত

ঢাকার আবহাওয়া। ছবি : সংগৃহীত

বিশ্বের ১২২টি দেশের মধ্যে আজ বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে মিশরের কায়রো। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ২০তম, যার বায়ুর মান ১০০।

শনিবার (১৪ মার্চ) সকাল ৯টা ৫৪ ‍মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা কায়রোর বায়ুর মান ৪০৪, যা ‘দুর্যোগপূর্ণ’ মানদণ্ডে পড়ে। 

এ ছাড়া ২২৮ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। এই শহরের বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’। 

তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারতের দিল্লি, যার স্কোর হচ্ছে ২০০। ১৬৩ স্কোরে ভিয়েতনামের হো চিন মিন সিটি চতুর্থ অবস্থানে উঠে আসে। এ ছাড়া ১০০ স্কোরে ঢাকা ২০তম অবস্থানে উঠে এসেছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!