× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৮:০৮ পিএম

সপ্তাহজুড়ে বৃষ্টির শঙ্কা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৮:০৮ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও তৎসংলগ্ন উজানে আগামী সাত দিন (৩০ মার্চ থেকে ৬ এপ্রিল) ধরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে । তবে এ সময়ে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা কম বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)।

সোমবার (৩০ মার্চ) বিকেলে  সাত দিনের ধারণাগত এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। 

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে হাওর অববাহিকার প্রধান নদী ও উপনদীগুলোর পানি সমতল সপ্তাহের প্রথমার্ধে কিছুটা বাড়তে পারে, তবে শেষার্ধে তা কমতে পারে। সার্বিকভাবে নদীগুলোর পানি প্রাক-মৌসুমি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এতে বলা হয়েছে, আগামী সাত দিনে (৩০ মার্চ থেকে ৬ এপ্রিল) স্থানভেদে সর্বোচ্চ ১০০ থেকে ১২৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তবে পরবর্তী তিন দিন (৭ থেকে ১০ এপ্রিল) ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম।

পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওড় অববাহিকার প্রধান নদীসমূহ তথা সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। অপরদিকে ধনু-বাউলাই নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে ও ভুগাই-কংস নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে। পাশাপাশি নদীসমূহ প্রাক-মৌসুমি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

৩১ মার্চ সকাল ৯টা পর্যন্ত মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং প্রাক-মৌসুমি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা কম।

১ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাত হতে পারে। পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং প্রাক-মৌসুমি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। তবে বন্যার আশঙ্কা কম।

২ এপ্রিল, সকাল ৯ টা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং প্রাক-মৌসুমি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা কম।

৩ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং প্রাক-মৌসুমি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা কম।

৪ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পানি সমতল কমতে পারে। বন্যার আশঙ্কা কম।

৫ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পানি সমতল হ্রাস পেতে পারে এবং পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা কম।

৬ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পানি সমতল হ্রাস পেতে পারে। বন্যার আশঙ্কা কম।

রূপালী বাংলাদেশ

Link copied!