× UCB Sticker Card
রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ১০:০০ এএম

ঢাকায় আজও থাকবে ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ১০:০০ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় আজও ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি বজায় থাকতে পারে। তবে আবহাওয়ায় কিছুটা স্বস্তি আনতে দিনের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আজ তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন না হওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকাল ৭টায় প্রকাশিত ঢাকা ও আশপাশের এলাকার ছয় ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।

সংস্থাটির তথ্য অনুযায়ী, শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টিপাত হয়েছে মাত্র ট্রেস পরিমাণ।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে। আর আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ২২ মিনিটে।

এদিকে দেশের সার্বিক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের মতে, চলমান বৃষ্টিপাতের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, যা গরমের তীব্রতা কিছুটা কমাতে সহায়ক হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!