× UCB Sticker Card
সোমবার, ২০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৫:১০ পিএম

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের নাম বিশ্বব্যাপী আলোচিত: সচিব

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৫:১০ পিএম

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের নাম বিশ্বব্যাপী আলোচিত: সচিব

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সাইদুর রহমান খান বলেছেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ এমন একটি অঞ্চলে রয়েছে, যেখানে প্রায়ই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। তবে এসব দুর্যোগ মোকাবিলা করে দেশের মানুষ এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্য বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে।

রোববার সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভাগীয় কমিশনারদের সঙ্গে আয়োজিত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সচিব বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গ্রামীণ জনপদ এবং মানুষের উন্নয়নে নিবিড়ভাবে কাজ করছে। মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে একদিকে প্রান্তিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, অন্যদিকে গ্রামীণ অর্থনীতিও গতিশীল হচ্ছে।

তিনি সম্প্রতি সংঘটিত বন্যা মোকাবিলায় আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় বিভাগীয় কমিশনারদের ধন্যবাদ জানান।

সভায় বিভাগীয় কমিশনাররা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!