× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৯:০১ এএম

দেশে আসছে বৃষ্টিবলয়, ঝুঁকিতে যেসব এলাকা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৯:০১ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শক্তিশালী বৃষ্টিবলয় প্রবেশ করছে বাংলাদেশে। এতে করে ভয়ংকর বজ্রপাতের শঙ্কা রয়েছে।  আজ মঙ্গলবার ১২ বা ১৩ মে দেশের কয়েকটি অঞ্চলে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়টি। দেশের উত্তরাঞ্চল দিয়ে এটি বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষক দল (বিডব্লিউওটি)।

বিডব্লিউওটি জানিয়েছে, এ বৃষ্টিবলয়ের প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বজ্রপাতের ঝুঁকি বাড়তে পারে।

পূর্বাভাস অনুযায়ী, ১২ মে থেকে ২০ মে পর্যন্ত বৃষ্টিবলয়টি সক্রিয় থাকতে পারে। তবে টানা বৃষ্টি না হয়ে বিরতি দিয়ে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এর প্রভাব পড়তে পারে।

বলা হয়েছে, সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের কিছু এলাকায়। এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি তীব্র বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

এ ছাড়া রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে। যদিও এসব অঞ্চলে বড় পরিসরে বা দীর্ঘস্থায়ী বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে সংস্থাটি।

অন্যদিকে দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগ ও বরিশাল বিভাগ এলাকায় এ বৃষ্টিবলয়ের প্রভাব কম থাকতে পারে। সেখানে আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকতে পারে। তবে বিচ্ছিন্নভাবে দু-এক দিন হালকা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Link copied!