× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৯:২৪ এএম

আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৯:২৪ এএম

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ, আর এর প্রভাব থেকে মুক্ত নয় রাজধানী ঢাকাও। টানা কয়েক দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে থাকা ঢাকা আজও একই অবস্থান ধরে রেখেছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১২ মে) সকাল পর্যন্ত ১৯৮ এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা। এই স্কোর ‘অস্বাস্থ্যকর’ মাত্রার বায়ুদূষণ নির্দেশ করে।

একই সময়ে ১৭৯ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কিনশাসা। এছাড়া ১৬৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের উহান শহর। একই স্কোর নিয়ে পরের অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং পঞ্চম স্থানে থাকাচীনের রাজধানী বেইজিংয়ের স্কোর ১৫৬।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
 
এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

রূপালী বাংলাদেশ

Link copied!