ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সকালের মধ্যে ৫ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০৪:৪১ এএম
প্রতীকী ছবি

দেশের কয়েকটি অঞ্চলে সোমবার (১৮ মে) সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

রোববার (১৭ মে) রাত ৯টায় অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।