× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০৯:০৫ এএম

নিম্নচাপে উত্তাল সাগর, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০৯:০৫ এএম

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে সাগর বেশ উত্তাল হয়ে উঠায় সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের সকাল ৬টার বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৮৩০ কিলোমিটার, মোংলা থেকে ৭৩৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটার এলাকায় বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে গভীর নিম্নচাপের কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর এখন প্রবলভাবে উত্তাল।

যার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই সংকেত উপকূলীয় অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়ার সম্ভাবনার নির্দেশ দেয়।

এসময় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যাতে হঠাৎ পরিস্থিতির অবনতি হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে পারে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

নিম্নচাপের কারণে সারাদেশে বৃষ্টি বাড়তে পারে এবং কিছু এলাকায় ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টির পাশাপাশি জলাবদ্ধতা ও নদীভাঙনের মতো দুর্যোগ দেখা দিতে পারে।

Link copied!