× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ১২:৫৯ পিএম

ইকুয়েডরে সমুদ্রসৈকতের পাশে বন্দুকধারীদের হামলায় নিহত ৬

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ১২:৫৯ পিএম

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি : সংগৃহীত

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি : সংগৃহীত

ইকুয়েডরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সমুদ্র তীরে বন্দুকধারীদের হামলায় ৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২ বছরের এক কন্যাশিশুও রয়েছে। এ হামলায় আহত হয়েছেন আরও ৩ জন। দেশটির পুলিশ রোববার এ তথ্য জানিয়েছে। 

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন থেকে জানা যায়, দেশটির জনপ্রিয় তিমি পর্যবেক্ষণ পর্যটন কেন্দ্র পুয়ের্তো লোপেজে ওই হামলা হয়। একটি ভ্যান এবং দুটি মোটরসাইকেলে করে আসা ব্যক্তিরা বোর্ডওয়াকে গুলি করে পালিয়ে যায়।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, এ নিয়ে এক সপ্তাহে তৃতীয় হামলার ঘটনা এটি, নিহতের মোট সংখ্যা ৯। 

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, হামলাকারীদের অবস্থান এখনো জানা যায়নি। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে অভ্যন্তরীণ বিরোধের কারণে এ হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে ।

ইকুয়েডর বিশ্বের কোকেনের শীর্ষ দুই রপ্তানিকারক দেশ কলম্বিয়া ও পেরুর মাঝখানে অবস্থিত এবং মেক্সিকান ও কলম্বিয়ান কার্টেলের সঙ্গে যুক্ত গ্যাংগুলোর সহিংসতা সেখানে বেড়ে গেছে।

এসব সহিংসতা রুখে দিতে কঠোর নীতি করেছিল দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নবুয়া, যদিও এসব নীতি সহিংসতা থামাতে এ পর্যন্ত খুব একটা কার্যকর হয়নি।

জেনেভাভিত্তিক অর্গানাইজড ক্রাইম অবজারভেটরির তথ্যমতে, পাড়া-মহল্লা ও জনসমাগমস্থলে হত্যাকাণ্ড ও সংঘর্ষ এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং দেশটি বছর শেষে প্রতি ১ লাখ বাসিন্দার মধ্যে ৫২টি হত্যাকাণ্ড ঘটেছে। যে হার সর্বোচ্চ রেকর্ড।

 

রূপালী বাংলাদেশ

Link copied!